পল্লবীতে আলোচিত মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

সারাবাংলা

পল্লবীর মাদক সম্রাজ্ঞী শাহজাদী। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলেই পুলিশের বিরুদ্ধে ডিএমপি কমিশনারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করতেন তিনি । একাধিকবার জাতীয় প্রেসক্লাবের সামনে পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ এনে মানববন্ধনও করেছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। ৫০০ পিছ ইয়াবা ও ১ কেজি লুজ গাাঁজাসহ পল্লবী থানা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছেন মাদক সম্রাজ্ঞী শাহজাদীসহ ৩ জন।

2023-03-23T20:03:25+00:00
2023-03-23T20:03:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পল্লবীতে আলোচিত মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৮:০৩ পিএম   (ভিজিট : ১৮৫)
X

পল্লবীর মাদক সম্রাজ্ঞী শাহজাদী। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলেই পুলিশের বিরুদ্ধে ডিএমপি কমিশনারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করতেন তিনি । একাধিকবার জাতীয় প্রেসক্লাবের সামনে পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ এনে মানববন্ধনও করেছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি।  ৫০০ পিছ ইয়াবা ও ১ কেজি লুজ গাাঁজাসহ পল্লবী থানা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছেন মাদক সম্রাজ্ঞী শাহজাদীসহ ৩ জন। 

 বৃহস্পতিবার (২৩ মার্চ) গ্রেপ্তারের পর তাকে আদালতে নেয়া হলে তার জামিন নামঞ্জুর করে  কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। 

এর আগে বুধবার রাতে কালশী-ডিওএইচএস মেইন রোড থেকে ৫০০ পিছ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ ইসলাম বলেন, কালশী-ডিওএইচএস মেইন রোডে মাদক সম্রাজ্ঞী শাহজাদীসহ বেশ কয়েকজন মাদক কারবারি মাদক বিক্রয়ের উদ্যেশ্যে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে  উপ-পরিদর্শক মুন্সি আলামিনসহ তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শাহজাদীসহ ৩ জনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫০০ পিছ ইয়াবা ও ১ কেজি লুজ গাাঁজা উদ্ধার করা হয়। 

খোঁজ নিয়ে জানা যায়,   দীর্ঘদিন ধরে পল্লবীতে ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিলেন শাহজাদী। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে বা মাদক ব্যবসায় বাধা দিলে থানা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিতেন শাহজাদী। 

এই কাজে তাকে সহযোগিতা করতেন কথিত বিহারি নেতা নেয়াজ আহমেদ খান। বিহারি নেতা নেয়াজ ও তার সংগঠন বাংলাদেশ বিহারি পুনর্বাসন সংসদ বিবিআরএ’র নেতাকর্মীদের সহযোগিতায় পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে মানববন্ধনও করেছিল শাহজাদী।

বাবু/এনএইচ

  বিষয়:   মাদক  সম্রাজ্ঞী 

Loading...
Loading...

সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy