প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৮:১৩ পিএম (ভিজিট : ৩০৩)

X
শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরশহরের মসজিদ পাড়ার নাছরীন নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বিদ্যালয় কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীসহ এলাকার শতাধিক মায়েরা অংশ গ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে কয়েকজন শিক্ষক ও অভিভাবক তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় শিক্ষকরা অভিভাবকদের তাদের সন্তানদেরকে নিয়মিত স্কুলে পাঠানোর অনুরোধ করেন এবং শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অভিভাকেরাও নিয়মিত তাদের সন্তানকে স্কুলে পাঠানো এবং সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
বক্তারা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন।
বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
বাবু/এনএইচ