এ মাসে সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে : পরিকল্পনামন্ত্রী

স্পোর্টস রিপোর্ট

সারাবাংলা

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চৈত্র-বৈশাখ মাসে আমাদের দেশে নিত্যপণ্যের দাম বাড়ে। এপ্রিলে আবার কমে যায়। এ মাসে

2023-03-23T21:19:06+00:00
2023-03-23T21:19:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এ মাসে সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে : পরিকল্পনামন্ত্রী
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯:১৯ পিএম   (ভিজিট : ১৫৪)
X

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চৈত্র-বৈশাখ মাসে আমাদের দেশে নিত্যপণ্যের দাম বাড়ে। এপ্রিলে আবার কমে যায়। এ মাসে সারাদেশে নিত্যপণ্যের দাম বাড়বে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। গতকাল লন্ডনে দেখলাম নিত্যপণ্যের দাম আবারও বেড়ে গেছে। টমেটো, খিরার দাম আকাশ ছোঁয়া। তবে বাংলাদেশে নিত্যপণ্যের দাম ধীরে ধীরে কমে আসবে। হয়তো কিছু সময় লাগবে। তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে নিত্যপণ্যের দাম কমিয়ে আনার।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের বাঁধ পরিদর্শন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রান্তিক ২৬০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রমজানকে সামনে রেখে সরকার বাজার নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান পরিচালনাকারীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো ব্যবসায়ীকে আঘাত করা কিংবা লাঞ্ছিত করা যাবে না। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যায় করলে জেল দেবেন কিন্তু গায়ে হাত তুলে, আঘাত করে বিচার করতে পারবেন না।

এ সময় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুখ আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/মম




  বিষয়:   নিত্যপণ্যে  পরিকল্পনামন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy