কালিহাতীতে বাস চাপায় স্বামী নিহত, স্ত্রী আহত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১০:২৩ এএম (ভিজিট : ১৩৯)

X
টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় বাস চাপায় স্বামী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই ব্যক্তি সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকার ময়সের (৫০)। আহত তার স্ত্রী লিপি বেগম।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধুসেতু গামী লোকাল বাসে করে সল্লা বাসস্ট্যান্ডে নামেন হতাহতরা।
পরে রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের দ্রুত গতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ময়সের নিহত হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। আর আহত ওই নারীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
-বাবু/এ.এস