নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বিআরটিসি বাসের আঘাত, নিহত ২

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

2023-03-24T14:05:26+00:00
2023-03-24T14:05:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বিআরটিসি বাসের আঘাত, নিহত ২
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ২:০৫ পিএম   (ভিজিট : ১৫৮)
X


ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সুপারভাইজারসহ ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতরা বাস যাত্রীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে। বাস ছাড়ার পর থেকে চালক ও হেলপার সুপরভাইজারদের মধ্যে বাকবিতণ্ডা হয় কয়েক দফায়। এ কারণে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে বাসটি এলে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়।

রাজাপুর থানার ওসি পুলিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলেই সুপার ভাইজার ও এক বাস যাত্রী নিহত হন এবং অন্তত ১০/১২ জন যাত্রী আহত হন। দুর্ঘটনায় যান চলাচল বন্ধ হলে পুলিশ তাৎক্ষণিক যান চলাচলের ব্যবস্থা করা হয়।

-বাবু/এ.এস





  বিষয়:   বিআরটিসি  বাসের আঘাত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy