মাগুরায় ট্রাকচাপায় ২ জনের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরার শালিখায় বালুভর্তি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আড়পাড়া-শালিখা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

2023-03-24T15:39:17+00:00
2023-03-24T15:39:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় ট্রাকচাপায় ২ জনের মৃত্যু
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৩:৩৯ পিএম   (ভিজিট : ১৫৫)
X

মাগুরার শালিখায় বালুভর্তি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আড়পাড়া-শালিখা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শালিখা উপজেলার জুনারী গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে মো. শাহাবুর রহমান (৪০) ও শামীমুর রহমানের ছেলে সাকিব (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আড়পাড়া বাজারের স্থানীয় দন্ত চিকিৎসক শাহাবুর রহমান ও কাপড়ের দোকানের কর্মচারী সাকিব মোটরসাইকেলে করে বাজার থেকে গ্রামের বাড়ি জুনারী যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক শালিখা থেকে আড়পাড়ার দিকে যাচ্ছিল। আর উল্টো দিক দিয়ে একটি কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি আসছিল। পথিমধ্যে দাউদ মুনশির রাইস মিলের সামনে পৌঁছালে ওষুধের কাভার্ডভ্যানকে সাইড দেওয়ার সময় বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাক-পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   মাগুরা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy