ধামইরহাটে বাড়ি-ঘর লুণ্ডন, ২ লক্ষ টাকার ক্ষতি

আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ)

সারাবাংলা

নওগাঁর ধামইরহাটে মাথা গোজার ঠাইটুকুও গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা, প্রকাশ্য দিবালোকে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট করেও ক্ষান্ত হয়নি, মারপিট করে গুরুত্বর জখম করার অভিযোগও পাওয়া গেছে।

2023-03-24T17:10:34+00:00
2023-03-24T17:10:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামইরহাটে বাড়ি-ঘর লুণ্ডন, ২ লক্ষ টাকার ক্ষতি
আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ)
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৫:১০ পিএম   (ভিজিট : ১৬০)
X

নওগাঁর ধামইরহাটে মাথা গোজার ঠাইটুকুও গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা, প্রকাশ্য দিবালোকে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট করেও ক্ষান্ত হয়নি, মারপিট করে গুরুত্বর জখম করার অভিযোগও পাওয়া গেছে। 

শুক্রবার (২৪ মার্চ) ভোর সকালে শিল্প এলাকায় এই ঘটনা ঘটে। প্রকাশ্য দিনের বেলাতে এমন ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।

সরেজমিনে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার রুপনারায়নপুর গ্রামে মৃত কিছমত আলীর ছেলে আজিজার রহমান এর বাড়িতে প্রতিপক্ষ মহব্বতপুর (হরিতকীডাঙ্গা) গ্রামের  মৃত কাদির বক্সের ছেলে আ. সামাদ ও ওরফে ছামাদুল ও ছামাদুলের ছেলে আ. হাকিম , রুপনারায়নপুরের মোজাহারের ছেলে রেজাউলসহ ২০-২৫ জনের সংঘবদ্ধ লাঠিয়াল দেশীয় অস্ত্রধারী বাহিনী আজিজারের বাড়িতে হামলা চালায়। 

এ সময় গৃহকর্তার ১৩৫টি ঢেউটিন, জি,আই তার ৫শত কেজি, সিমেন্টের খুটি ৬০ পিচসহ বাড়ির মুল্যবান আসবাবপত্র, চাল-ডাল ও নগদ ৪১ হাজার টাকাসহ মালামাল পাওয়ারট্রলি ও ইজিবাইক যোগে লুটপাট করে নিয়ে যায়। 

এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে প্রতিপক্ষরা। এ সময় ভুক্তভোগী আজিজারের স্ত্রী ওসনারা ও ছেলে ফারুককে মারপিটে জখম করে। মাথা গোজা ঠাইটুকু হারিয়ে প্রলাপ বকছেন পরিবারের অন্যান্য স্বজনরা। হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করলেও হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে আসতে পারেনি বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে আজিজুল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করেছেন। বাদীর দাবি ‘তার বাবা কিছমত আলীর জমিতে সন্তান হিসেবে পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি ও কিছু ক্রয়কৃতসহ মোট ৭৪ শতাংশ সম্পত্তিতে দীর্ঘ আড়াই বছর যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন, এ নিয়ে প্রতিপক্ষের সাথে জমির অংশ নিয়ে দ্বন্দও চলমান আছে বটে।’ তবে অভিযুক্তদের মধ্যে রেজাউলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিরসনের চেষ্টা করছিলেন বলে জেনেছি, তবে আজকের হামলা ঘটনা জানা নেই, অভিযোগ পেলে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাবু/এনএইচ





  বিষয়:   নওগাঁর  ঠাইটুকুও 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy