বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাট-ঢাকা মহাসড়কে ফকিরহাটের শটের বটতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুমন (৩২) নামে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন।শুক্রবার

2023-03-24T19:05:19+00:00
2023-03-24T19:05:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৫৮)
X

বাগেরহাট-ঢাকা মহাসড়কে ফকিরহাটের শটের বটতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুমন (৩২) নামে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলচলাচল বন্ধ ছিল। খবর পেয়ে বাগেরহাট ও ফকিরহাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও ট্রাক দুটি সরিয়ে নিলে মহসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ট্রাক ড্রাইভার সুমন কুমিল্লার মোকলেসুর রহমনের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, বাগেরহাট-ঢাকা মহাসড়কে ফকিরহাটের শটের বটতলা নামক স্থানে শুক্রবার দুপুর দেড়টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোংলাগামী ট্রাকটির চালক সুমন ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে বাগেরহাট ও ফকিরহাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি সরিয়ে নিলে প্রায় আধাঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাক চালকের লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়। পুলিশ হেফাজতে নেয়া হয় দুর্ঘটনার শিকার ট্রাক দুটি। 

বাবু/জেএম




  বিষয়:   বাগেরহাট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy