মূল্য তালিকা না থাকায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র মাস মাহে রমজানের প্রথমদিন বাজার তদারকিমূলক অভিযানে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

2023-03-24T19:29:08+00:00
2023-03-24T19:29:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মূল্য তালিকা না থাকায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৭:২৯ পিএম   (ভিজিট : ২৪৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র মাস মাহে রমজানের প্রথমদিন বাজার তদারকিমূলক অভিযানে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৪ মার্চ) বেলা ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত পৌর শহরের সড়ক বাজারে এই অভিযান চালানো হয়। এ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা।

মূল্য তালিকা না থাকার অপরাধে ৯ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ৭টি সবজি দোকান ও ২ টি মুদি দোকান রয়েছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সতর্কবার্তাও দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  অংগ্যজাই মারমা বলেন  মুদি ও সবজির  দোকানে অভিযান চালানো হয়। দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৯ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শ টাকা  জরিমানা করা হয়।আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবু/এনএইচ




  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  তদারকিমূলক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy