গুরুদাসপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাজমা বেগম (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে

2023-03-24T20:10:09+00:00
2023-03-24T20:10:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৮:১০ পিএম   (ভিজিট : ১৩৩)
X

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাজমা বেগম (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা একই উপজেলার বামনকোলা গ্রামের সাইদুল খাঁর স্ত্রী। 

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজির হাট এলাকায় সড়ক পার হচ্ছিলেন নাজমা বেগম। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমা বেগম মারা যায়। 

ওসি হাবিবুর রহমান আরো জানান, বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। নিহতের মরদেহ স্বজনদের কাছেন হস্তান্তর করা হয়েছে। বাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   গুরুদাসপুর  নারীর  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy