ভালুকায় খেজুর গাছ পড়ে এক গৃহিণীর মৃত্যু
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ২:১০ পিএম (ভিজিট : ১৮৩)

X
ভালুকা উপজেলার (২৫শে মার্চ) মল্লিকবাড়ী ইউনিয়নের গোবুদিয়া মধ্যপাড়ায় খেজুর গাছ পড়ে এক গৃহিনী মৃত্যু হয়েছে। নিহত মোছা: চায়না আক্তার (৩০) ওই এলাকার মোঃ নুরু মিয়ার স্ত্রী।
জানা যায় নিহত চায়না আক্তার সকালে শ্বাশুরীর জন্য রান্না করার সময় উঠোনে দাড়িয়ে থাকা একটি খেজুর গাছ হঠাৎ উপরে আছড়ে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
-বাবু/এ.এস