গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ)

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

2023-03-25T14:15:23+00:00
2023-03-25T14:21:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ২:১৫ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৩ ২:২১ পিএম  (ভিজিট : ১৫২)
X

শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে ইউএনও সালমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনিরা সুলতান মনি। 

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশীদ, ভালুকা মডেল থানা ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মন্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এসময় বক্তারা বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ৭০-এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতায় যেতে দেয়নি পাকিস্তানি সামরিক সরকার। উল্টো বাঙালিদের দমনে একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে ‘অপারেশন সার্চ লাইট’ চালায় জান্তারা। নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে নৃশংসভাবে গণহত্যা চালানো হয় আজকের এই দিনে।

বাবু/এনএইচ




  বিষয়:   গণহত্যা  আলোচনা সভা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy