বসতঘরের উপর দিয়ে বিদ্যুত লাইন নিতে নিষেধ করায় হামলা, আহত ৪

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বসতঘরের উপর দিয়ে বিদ্যুতের লাইন নিতে নিষেধ করার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় নারীসহ

2023-03-25T14:27:50+00:00
2023-03-25T14:27:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বসতঘরের উপর দিয়ে বিদ্যুত লাইন নিতে নিষেধ করায় হামলা, আহত ৪
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ২:২৭ পিএম   (ভিজিট : ১৬৪)
X


নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বসতঘরের উপর দিয়ে বিদ্যুতের লাইন নিতে নিষেধ করার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কালিয়ান গ্রামের হাবিবুর রহমান (৬৫), তার স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫), ছেলে মাসুদ করিম (৩৮) ও নাতি ইফতেকার হোসেন (১২)। আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ করিমকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাসুদ করিমদের বসতঘরের টিনের চালের উপর দিয়ে তাদের কোনো অনুমতি না নিয়েই একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আনোয়ার হোসেন বিদ্যুতের লাইন নিতে চাইলে এতে বাঁধা দেন মাসুদ। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে শুক্রবার বিকালে আনোয়ার হোসেন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাসুদ করিমদের বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় তাদের হামলায় মাসুদ করিম তার বাবা হাবিবুর রহমান, মা আনোয়ারা খাতুন ও ভাতিজা ইফতেকার হোসেন আহত হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/ এনবি




  বিষয়:   হামলা  আহত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy