ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ)

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হন আরও একজন। শনিবার

2023-03-25T16:19:20+00:00
2023-03-25T22:16:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৪:১৯ পিএম  আপডেট: ২৫.০৩.২০২৩ ১০:১৬ পিএম  (ভিজিট : ১৬৮)
X


ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হন আরও একজন। শনিবার (২৫ মার্চ) সকালে ঢাকা ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে উপজেলার মল্লিকবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

এসময় ঘটনাস্থলেই সুজন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত সুজন পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইলান্দ গ্রামের হাবিব মিয়ার ছেলে বলে জানা গেছে। এসময় গুরুতর আহত অবস্থায় মনিরুল নামে আরেকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও আহতাবস্থায় একজনকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাবু/ এনবি





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy