গৌরনদীতে গণহত্যা দিবসে গণকবরে শ্রদ্ধা নিবেদন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

গণহত্যা দিবসের প্রথম প্রহরে বরিশালের সর্ববৃহৎ গণকবর গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের মরার ভিটার অরক্ষিত বধ্যভূমিতে শ্রদ্ধা

2023-03-25T16:53:41+00:00
2023-03-25T16:53:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে গণহত্যা দিবসে গণকবরে শ্রদ্ধা নিবেদন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৪৩)
X

গণহত্যা দিবসের প্রথম প্রহরে বরিশালের সর্ববৃহৎ গণকবর গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের মরার ভিটার অরক্ষিত বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের বুলেটে নিহত ১৩৫ শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদ, শহীদ পরিবারের সদস্য ও সর্বস্তরের জনতা। 

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে গণহত্যা দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, খাদ্য কর্মকর্তা অশোক কুমার, ওসি মো. আফজাল হোসেনসহ অন্যান্যরা।

বাবু/জেএম




  বিষয়:   গৌরনদী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy