টাঙ্গাইলে গণহত্যা দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা সদরের বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জেলা প্রশাসন।

2023-03-25T17:32:27+00:00
2023-03-25T17:32:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে গণহত্যা দিবস পালিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৫:৩২ পিএম   (ভিজিট : ১৪৮)
X

টাঙ্গাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা সদরের বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জেলা প্রশাসন। প্রথমে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন, পৌরসভা, প্রথম আলো বন্ধুসভাসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অরিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুউদ্দীন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক ও খন্দকার জহুরুল হক ডিপটিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাবু/ এনবি





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy