কালিহাতীতে দাফনের কাপড় মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

সোহেল রানা,কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে দাফনের কাপড় মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার আউলটিয়া বেতবন থেকে

2023-03-25T17:41:06+00:00
2023-03-25T17:41:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে দাফনের কাপড় মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
সোহেল রানা,কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৫:৪১ পিএম   (ভিজিট : ১৩৭)
X


টাঙ্গাইলের কালিহাতীতে দাফনের কাপড় মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার আউলটিয়া বেতবন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া এলাকায় বেতবনে আনুমানিক এক দিন বয়সী একটি নবজাতকের লাশ সবার অগোচরে কে বা কারা ফেলে রেখে যায়। পথচারীরা দাফনের কাপড় মোড়ানো নবজাতকের লাশ দেখতে পেয়ে কালিহাতী থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। তবে কে বা কারা মৃত নবজাতক ফেলে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাবু/ এনবি




  বিষয়:   লাশ উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy