শ্রীমঙ্গলে অজগর উদ্ধার: বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। আজ শনিবার সকালে এটিকে

2023-03-26T09:07:29+00:00
2023-03-26T09:07:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে অজগর উদ্ধার: বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৯:০৭ এএম   (ভিজিট : ১৪৭)
X


শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। আজ শনিবার সকালে এটিকে উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, আজ সকালে শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকায় একটি অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে খবর দেন।

খবর পেয়ে ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। সাপটি প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের ও ৭  কেজি ওজনের বলে জানান সজল দেব।

সজল দেব আরো জানান, পরে অজগরটিকে শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 

শ্রীমঙ্গলে অবস্হিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, অজগরটিকে বন্যপ্রাণী কার্যালয়ে একটি খাঁচায় রাখা হয়েছে। দু-একদিনের মধ্যে এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করে দেয়া হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy