নীলফামারীর জলঢাকায় কিশোরী মাতার নবজাতককে দত্তক নিতে চায় সালাউদ্দিন সুমন

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীর জলঢাকায় প্রসবের পর নবজাতককে হাসপাতালের টয়লেটে রেখে পালিয়েছে এক কিশোরী মা। বর্তমানে নবজাতকটিকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

2023-03-26T14:14:55+00:00
2023-03-26T14:14:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীর জলঢাকায় কিশোরী মাতার নবজাতককে দত্তক নিতে চায় সালাউদ্দিন সুমন
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ২:১৪ পিএম   (ভিজিট : ৪৭৮)
X

নীলফামারীর জলঢাকায় প্রসবের পর নবজাতককে হাসপাতালের টয়লেটে রেখে পালিয়েছে এক কিশোরী মা। বর্তমানে নবজাতকটিকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ মার্চ) দুপুরে জলঢাকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এ। প্রাথমিকভাবে জানা গেছে, পালিয়ে যাওয়া ওই কিশোরীর বয়স ১৪ বছর।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসে ওই কিশোরী। তবে ইমারজেন্সি রুমে কিছু না বলে টয়লেটে চলে যায় সে। একটু পরে সেখানে বাচ্চা প্রসব হলে লোকজনের ভিড় হয়। একপর্যায়ে পালিয়ে যায় ওই কিশোরী। পরে হাসপাতালের সিনিয়র নার্স ও দায়িত্বরত চিকিৎসকরা শিশুটিকে উদ্ধার করেন। 

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেজবাহুর রহমান জানান, ‘দুপুরে ওই কিশোরী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসে। তবে সে হাসপাতালে ভর্তি না হয়ে টয়লেটে চলে যায়। সেখানে প্রসবের পর বাচ্চা রেখে পালিয়েছে।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজাউনুল কবীর বলেন, নবজাতকটি আমাদের তত্ত্বাবধানে আছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

ব্যবসায়ী ও সাংবাদিক সালাউদ্দিন সুমন জানান, আমি ওই ছেলে বাচ্চাটিকে দত্তক নিতে আগ্রহী। আমি কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেছি মেডিকেলের আর এম ওর সাথে কথা বলেছি। জলঢাকা থানার অফিসার ইনচার্জ এর সাথেও কথা বলেছি সকলেই জানিয়েছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে।

বাবু/জেএম 




  বিষয়:   নীলফামারী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy