ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের

2023-03-26T17:37:02+00:00
2023-03-26T17:37:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২০০)
X

নীলফামারীর ডোমারে  মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতারের সভাপতিত্বে  সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার দুইশতাধিক যুদ্ধাহত ও তাদের পরিবারের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

এসময় থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও  সন্মানী প্রদান করা হয়েছে।

বাবু/জেএম 
                                          





  বিষয়:   ডোমার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy