মুক্তিযোদ্ধারা একবারই জন্মায় : শ্রম প্রতিমন্ত্রী

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, স্বাধীনতাকে যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে।রোববার (২৬ মার্চ) বিকেলে মহান

2023-03-26T19:14:23+00:00
2023-03-26T19:34:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুক্তিযোদ্ধারা একবারই জন্মায় : শ্রম প্রতিমন্ত্রী
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৭:১৪ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৩ ৭:৩৪ পিএম  (ভিজিট : ১৬৫)
X

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, স্বাধীনতাকে যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে।


রোববার (২৬ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা। এই স্বাধীনতাকে যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে।


তিনি বলেন, মুক্তিযোদ্ধারা একবারই জন্মায়। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।


খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মণ্ডল। বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ ও মকবুল হোসেন মিন্টু। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


বাবু/জেএম 





  বিষয়:   খুলনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy