স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি-ফুল দিলো বিজিবি

রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ মার্চ) বিকেল

2023-03-26T19:50:04+00:00
2023-03-26T19:50:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি-ফুল দিলো বিজিবি
রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৭:৫০ পিএম   (ভিজিট : ২২৪)
X

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে এ সিরিমনি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সীমান্তের শূন্যরেখায় বিউগল বাজিয়ে প্যারেডের মাধ্যমে দুই দেশের জাতীয় পতাকা নামানো হয়। এ সময় উভয় দেশের নাগরিকরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ফুল ও মিষ্টি উপহার দেওয়া হয়। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে উপহার সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্ণেল মো. আবুকালাম শামসুদ্দিন রানা সাংবাদিকদের বলেন, বিজিবি-বিএসএফের মধ্যে সৌহার্দপূর্ণ অবস্থানের অন্যতম নিদর্শন দুই বাহিনীর যৌথ এই রিট্রিট সিরিমনি। আমাদের স্বাধীনতা যুদ্ধে বন্ধুপ্রতীম দেশ ভারতের অবদান সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে এখন পর্যন্ত ভারত সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা করছে। আমরা সীমান্তে দায়িত্ব পালনকালেও বিএসএফের সহযোগিতা পাচ্ছি।

অনুষ্ঠানে বিএসএফের ত্রিপুরার গোকুলনগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি মনিষ মিশরা ও ৪২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শের সিং এবং বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম 






  বিষয়:   স্বাধীনতা  দিবস 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy