রংপুরে ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৬৭

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরে গত ৪৮ ঘণ্টায় নিয়মিত অভিযানে জেলার বিভিন্নস্থান থেকে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গত ২৪

2023-03-26T20:38:52+00:00
2023-03-26T20:38:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুরে ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৬৭
রংপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৮:৩৮ পিএম   (ভিজিট : ১৫৯)
X

রংপুরে গত ৪৮ ঘণ্টায় নিয়মিত অভিযানে জেলার বিভিন্নস্থান থেকে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৩৮ জন এবং এর আগের দিন শনিবার ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।


রোববার (২৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম।


সংবাদ বিজ্ঞপ্ততে বলা হয়েছে, রংপুর জেলার আট থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে নিয়মিত মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে দুই দিনে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৪১ জন বিভিন্ন মামলায় এবং বাকি ২৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি।


গ্রেপ্তারকৃতদের মধ্যে রংপুর সদর কোতোয়ালি থানা এলাকার ৩ জন, বদরগঞ্জের ৩ জন, মিঠাপুকুরের ১৭ জন, পীরগঞ্জের ১০, পীরগাছার ৫, গঙ্গাচড়ার ২ এবং কাউনিয়া থানার ১ জন রয়েছে। এছাড়াও ওয়ারেন্টভুক্ত ২৬ জন রয়েছে। অভিযানে শতাধিক বোতল ফেন্সিডিল ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।


জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রংপুর জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৪৮ ঘণ্টায় ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বাবু/জেএম 






  বিষয়:   রংপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy