ফুল দেওয়া নিয়ে পুলিশ-বিএনপির সংঘর্ষ, আটক ৭

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফুলের তোড়া দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার

2023-03-26T21:59:08+00:00
2023-03-26T22:12:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বাধীনতা দিবস
ফুল দেওয়া নিয়ে পুলিশ-বিএনপির সংঘর্ষ, আটক ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৯:৫৯ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৩ ১০:১২ পিএম  (ভিজিট : ১৪১)
X

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে ফুলের তোড়া দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ মার্চ) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের বরাতে জানা গেছে, স্বাধীনতা দিবসে বিএনপি নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক দিতে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়। পরে দলীয় কার্যালয়ে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ রাবার বুলেট ছুঁড়ে।

পুলিশ জানায়, সংঘর্ষে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়াসহ ৪ জনকে আটক করেছে। তবে বিএনপি বলছে, ১৫-২০টি রাবার বুলেটসহ তাদের ৭ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ।

এ নিয়ে দুর্গাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সম্রাট গণি জানান, দুর্গাপুরে গত ১৫-২০ বছর ধরে শহীদ মিনারে ফুলের তোড়া অর্পণের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস পালন করে আসছি। এর অংশ হিসেবে রোববার সকালে কাচারি মোড় এলাকায় দলীয় কার্যালয়ে সামনে আমাদের কয়েকশ নেতাকর্মী অবস্থান করেন। তখন কোনো সমস্যা হয় নাই। পুলিশ আসা-যাওয়া করেছে। ডিএসবি ও পুলিশের কয়েকজন কর্মকর্তা কয়টায় অনুষ্ঠান জানতে চাইলে আমরা বলি সকাল ১০টায়। আমরা নির্দিষ্ট সময়ে বের হলে রাস্তায় পুলিশ কর্মকর্তা সুভাশীষ এসে ব্যানার ও ফুলের তোড়া নিয়ে তিনি শহীদ মিনারে যেতে বাধা দেন। 

তিনি বলেন, কোনো স্লোগান দেওয়া যাবে না। তখন আমরা ফিরে আসছিলাম। থানার সামনের রাস্তা দিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে পেছন দিক থেকে যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কুকে লাঠি দিয়ে বাড়ি দেয় পুলিশ। তাকেসহ বিএনপি নেতা ঈমাম হাসান আবুচান, আতাউর রহমান ফরিদ ও শাহ আলম শ্যামলকে ধরে নিয়ে যায়।

দুর্গাপুর থানা পুলেশের ওসি মো. শিবিরুল ইসলাম জানান, বিএনপির লোকজন রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। তারা ইট-পাটকেল মারাসহ ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায়।

তবে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, যেটা বাস্তবতা সেটা বলেছি। ৪ রাউন্ড গুলি ছোড়ার কথা জানান তিনি।

বাবু/জেএম 







  বিষয়:   পুলিশ-বিএনপির  সংঘর্ষ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy