
স্থানীয় সূত্রে জানা যায়, ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে জানু মেম্বারের মাছের খামারে মাছ ধরতে গেলে ডিঙ্গামানিক ইউনিয়নের বাসিন্দা শাহিন শেখসহ কয়েকজন বজ্রপাতে গুরুতর আহত হয়। শাহিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য বুলবুল আহম্মেদ বলেন, খামারে মাছ ধরতে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আছরের নামাজের পর এ ঘটনা ঘটে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ অফিসাররা তদন্তে গেছেন। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।
বাবু/জেএম