রাজধানীর কাপ্তানবাজারে সুইপার কলোনিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে বাজারের টিনশেড ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল

2023-03-27T07:59:59+00:00
2023-03-27T08:07:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীর কাপ্তানবাজারে সুইপার কলোনিতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৭:৫৯ এএম  আপডেট: ২৭.০৩.২০২৩ ৮:০৭ এএম  (ভিজিট : ১৭৮)
X

রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে বাজারের টিনশেড ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট।

রোববার দিনগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে বাজারের টিনশেড ঘরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।



বাবু/এ আর 




  বিষয়:   কাপ্তানবাজার  আগুন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy