ওয়ারীতে আগুনের ঘটনায় শিশুসহ দগ্ধ ৭ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ওয়ারী জয়কালী মন্দির সুইপার কলোনির আগুনের ঘটনায় নারী শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে

2023-03-27T12:36:32+00:00
2023-03-27T12:36:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ওয়ারীতে আগুনের ঘটনায় শিশুসহ দগ্ধ ৭ জন হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১২:৩৬ পিএম   (ভিজিট : ১৪৯)
X


রাজধানীর ওয়ারী জয়কালী মন্দির সুইপার কলোনির আগুনের ঘটনায় নারী শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দগ্ধরা হলেন রাজু বসাক (৩৬), কান্তা রানী (৬০), গীতারানী দে (৬৫), আফজাল (৫২), কৃষ্ণ (৭) শান্তি রানী (২৭) লক্ষ্মণ (৩)।

দগ্ধ রাজুর ভাতিজা শিবা জানান, তারা সুইপারের কাজ করেন। থাকেন কলোনিতে। ভোরে আগুন লাগার পর তারা দগ্ধ হন। কী থেকে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, রাজু বসাকের ১০ শতাংশ, কান্তারানীর ১০ শতাংশ, গীতারানী দের ১ শতাংশ, আফজালের ১০ শতাংশ, কৃষ্ণের ৭ শতাংশ, শান্তি রানীর ১০ শতাংশ ও লক্ষ্মণের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি জানান, এর মধ্যে কৃষ্ণ, শান্তি রানী এবং লক্ষ্মণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রাখা হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে।

-বাবু/এ.এস





  বিষয়:   আগুন  ওয়ারী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy