প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৩:২৭ পিএম (ভিজিট : ১৫২)

X
দিনাজপুরের ঘোড়াঘাটে ৩টি মসজিদের উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা অনুদান দিয়েছেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
রোববার দুপুর ১২টায় পৌরসভার ৪ মাথা বাসস্ট্যান্ড ও জমিলাপুরের জনসভায় মসজিদ উন্নয়নের জন্য এ অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। পরে বীর মুক্তিযোদ্ধা ডা. কমলেশ চন্দ্র কুণ্ডু শপিং কমপ্লেক্সে বাটা ফ্রেঞ্চাইজের শো-রুমের ফিতা কেটে উদ্ধোধন করেন এমপি শিবলী সাদিক।
দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক পৌরসভার জমিলাপুর জামে মসজিদ ও রসুলপুর জামে মসজিদ এবং বাসস্ট্যান্ড জামে মসজিদের জন্য ১ লক্ষ টাকা করে তিন মসজিদের জন্য ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেন, মসজিদ-মাদ্রাসার সংস্কার ও নতুন মসজিদ নির্মাণের জন্য আমি সামর্থ অনুযায়ী অনুদান দিয়ে থাকি। যতদিন জীবিত থাকি, তত দিনই আপনাদের পাশে থেকে দেশ ও এলাকার মানুষের জন্য কাজ করে যাব।
এ সময় ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ আলী মন্ডল, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. আবু হাসান কবির, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম আকাশ, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মো. রাহাদ আহমেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহম্মেদ, স্থানীয় ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম