সিংড়ায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফসি আউশ জাতের ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার

2023-03-27T16:26:21+00:00
2023-03-27T16:26:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিংড়ায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৪:২৬ পিএম   (ভিজিট : ১৩৪)
X

নাটোরের সিংড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে উফসি আউশ জাতের ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। 

প্রতিমন্ত্রী পলক বলেন, বিগত সরকারের সময় কৃষকদের জীবন দিতে হয়েছে। বিদ্যুৎ ছিলো না, সেচ সুবিধা ছিলো না, সার, তেল বীজ ছিলো না। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষকরা সকল সুবিধা ভোগ করছে। ন্যায্য মুল্যে সার ব্রীজ পাচ্ছে কৃষকরা। সেচের ব্যবস্থা করা হয়েছে। খাল খনন করা হয়েছে। ৬২ হাজার কৃষকদের একাউন্টসহ উপকরণ বিতরণ করা হয়েছে। দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। ৭২টি পাওয়ার টিলার এবং আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। 

পলক আরও বলেন, করোনাকালিন সময়ে বিশ্বে জীবিকাকে বাঁচাতে গিয়ে অনেকে প্রাণ দিয়েছি। অথচ সরকার জীবন এবং জীবিকাকে বাঁচাতে পদক্ষেপ নিয়েছিলো। যার জন্য মহান আল্লাহর রহমতে বাংলাদেশ সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বর্তমানেও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের সংকট তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশে পড়েছে। এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এক ইঞ্চি মাটিও অনাবাদি না থাকে। সে দিকে লক্ষ রাখতে হবে। 

এমপি পলক আরো বলেন, আমরা স্মার্ট কৃষি উদ্দোক্তা তৈরি করছি। কৃষিতে আমূল পরিবর্তন এসেছে। ৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ১০টি গ্রামে স্মার্ট কৃষি ভিলেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে। কৃষির প্রতি আমার, আমাদের, সরকারের দরদ, ভালোবাসা রয়েছে। যার ফলপ্রসূতে জননেত্রী শেখ হাসিনা নিজেও গণভবনে কৃষিতে সবুজ বিপ্লব করেছেন। স্মার্ট ইকোনমিক গড়ে তোলার লক্ষে ডিজিটাল বাংলাদেশের রুপকার সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে কাজ চলছে। কৃষকদের যাতে এনজিও কিংবা মহাজনের কাছে যেতে না হয় এজন্য ক্যাশলেস লেনদেন ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে। ডিজিটাল মাধ্যমে কৃষকরা লেনদেন করার সুযোগ পাবে।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কৃষক আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ। 

স্বাগত বক্তব্য কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা বলেন, বোরো এবং আমন ধানের বিপরীতে আউশ ধান রোপণ করে কৃষি খাতে বাড়তি ফসল ঘরে তোলার সুযোগ রয়েছে। সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আরো বৃদ্ধি করার লক্ষে কৃষকদের সার্বিক সহযোগিতা করে আসছে। উল্লেখ্য ৬ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে উফসি আউশ জাতের ধান ও সার বিতরণ করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   সার-বীজ  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy