সোনাগাজীতে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীতে শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করেছে উপজেলা পরিসংখ্যান কার্যালয়। সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের এই ট্যাবলেট

2023-03-27T17:55:04+00:00
2023-03-27T17:55:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৩৪২)
X

সোনাগাজীতে শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ করেছে উপজেলা পরিসংখ্যান কার্যালয়। সোমবার  (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের এই ট্যাবলেট বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী উপহার স্বরুপ শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, আমরা এমন এক সময় উপহার গ্রহণ করছি যখন বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে বীরের জাতি হিসেবে আমাদের লাল সবুজের পতাকাটি উড়ছে। ঠিক সে সময় আমরা তোমাদের পুরস্কৃত করছি। আমরা অনেক ভাগ্যবান আমরা এমন শতাব্দীতে এসে এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি। যার নেতৃত্বে বাংলাদেশ আজ অনন্যতম উচ্চতায় পৌঁছে গিয়েছে।

সোনাগাজী উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ২০৭ শিক্ষার্থীর হাতে এই ট্যাবলেট প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তুলে দেওয়া হয়। ২০২১ সালের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ক্রয় করা ট্যাবলেটগুলোর মধ্যে প্রয়োজনের অতিরিক্তগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আ'লীগের প্রচার সম্পাদক ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল আলম, উপজেলা আ'লীগের সহ সভাপতি এডভোকেট নাছির উদ্দিন বাহার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিশাদুল ইসলাম, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা কাঞ্চন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেলসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম




  বিষয়:   ট্যাবলেট  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy