বগুড়ায় কলিন্স কসমেটিকসকে ২ লাখ টাকা জরিমানা

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়ায় নকল প্রসাধনি তৈরির অভিযোগে কলিন্স কসমেটিকসকে দুই লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ

2023-03-27T18:03:52+00:00
2023-03-27T18:03:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ায় কলিন্স কসমেটিকসকে ২ লাখ টাকা জরিমানা
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৬:০৩ পিএম   (ভিজিট : ১৬০)
X

বগুড়ায় নকল প্রসাধনি তৈরির অভিযোগে কলিন্স কসমেটিকসকে দুই লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগটি পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

জানা গেছে, সোমবার (২৭ মার্চ) দুপুরে শহরের নারুলী এলাকায় কলিন্স কসমেটিকস’র কারখানায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা-পরিচালক অতিরিক্ত সচিবের ক্ষমতাবলে, জেলা প্রশাসকের সহযোগিতায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, জেলার সদর উপজেলার নারুলি বাজারে নকল কসমেটিকসে অভিযান পরিচালনা করেন। নকল কসমেটিকস তৈরির কারণে প্রতিষ্ঠানে দুই লাখ টাকা জরিমানা ও সিলাগালা করা হয়। অভিযান পরিচালনায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শহরের নারুলি বাজারে কলিন্স কসমেটিকস প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্রান্ডের কসমেটিকস/পারফিউমের’রা খালি বোতলে নিজস্ব তৈরি কসমেটিকস/পারফিউম ভর্তি করে বিক্রয় ও বাজারজাত করছিল।

তিনি আরও জানান, অভিযানে বিষয়টির সত্যতা পাওয়া যায়। কারখানার মালিক আব্দুল মমিন কলিন্স সত্যতা স্বীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কলিন্স কসমেটিকসকে  ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

বাবু/জেএম




  বিষয়:   জরিমানা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy