প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৬:১১ পিএম (ভিজিট : ২১৭)

X
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদগণসহ যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই দেশ এবং বাঙালি জাতিসত্তা, জাতির সেই সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ’র শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা।
রবিবার সূর্যোদয়ের সাথে সাথে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল আহসান।
সকাল ৬টায় নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে সকল কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে র্যালির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন প্রাঙ্গনে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রকৌশলীরা।
এ সময় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী-২ মো. আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী-৩ মো. রাশেদুজ্জামান রনিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সভাকক্ষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
বাবু/জেএম