প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৬:৫৪ পিএম (ভিজিট : ১২৯)

X
ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এদের মধ্যে অটোরিকশা চোর ১জন, গাঁজাসহ ২ জন, জুয়া আইনে ৫ জন, গ্রেফতারি পরোয়ানায় ১ জন, ধর্ষণ মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ৬ জনসহ মোট ১৬ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ভালুকা মডেল থানার এস.আই মাহবুব-অর-রশিদ বিশেষ অভিযানে শেরপুর জেলার পশ্চিমশেরী এলাকা থেকে আবদুল আউয়ালের ছেলে অটো রিকশা চোর জরিপ বাদশাকে আটক করেন। বাকিদের পুলিশ থানা এলাকার আলাদা আলাদা জায়গা থেকে আটক করেন।
ভালুকা মডেল থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম জানান, মাহে রমজান উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সোমবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
বাবু/জেএম