শমরিতা মেডিকেল কলেজের সাফল্যে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রথম পেশাগত এমবিবিএস পরিক্ষায় এম এইচ শমরিতা মেডিকেলের শতকরা ৯৮ ভাগ শিক্ষার্থী

2023-03-27T19:01:01+00:00
2023-03-27T19:01:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শমরিতা মেডিকেল কলেজের সাফল্যে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৭:০১ পিএম   (ভিজিট : ১৬৩)
X

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রথম পেশাগত এমবিবিএস পরিক্ষায় এম এইচ শমরিতা মেডিকেলের শতকরা ৯৮ ভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে  একজন ফিজিওলজি ও বায়োক্যামেস্ট্রি দুই বিষয়েই অনার্স মার্ক পেয়েছে। সর্বমোট পরিক্ষার্থী ছিল ১০৯ জন,পাশ করেছে ১০২ জন। অনার্স পাওয়া ছাত্রীর নাম ফারজানা সাদিয়া কেয়া। 

প্রত্যেক বছরই এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ভালো ফলাফল করে আসছে।  কিন্তু এবার ৯৮ ভাগ পরিক্ষার্থী পাশ করে রেকর্ড স্থাপন করেছে।। ভালো এ ফলাফলের কারণে গত ২৫ মার্চ এক সংবর্ধনার আয়োজন করা হয় কলেজ ভবনের কনফারেন্স রুমে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এতে উপস্থিত ছিলেন। ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং অনার্স পাওয়া ছাত্রী ও তার মা-বাবাকে শুভকামনা জানান। আগামীতে অন্যান্য পরিক্ষায়ও সকল ডিপার্টমেন্টকে ভালো রেজাল্ট করার জন্য উৎসাহ যোগান ও অন্যান্য পেশাগত পরীক্ষায়ও এই ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন। পাশকৃত সকল শিক্ষার্থীর কঠোর পরিশ্রমের প্রশংসাও করেন। 

সংবর্ধনায়  উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং সকল একাডেমিক বিভাগীয় প্রধানগণ।। সবচেয়ে ভালো রেজাল্ট করেছে ফিজিওলজি,  বায়োক্যামেস্ট্রি ও এনাটমি। অনুষ্টানে এইসব ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণও উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





  বিষয়:   সাফল্যে  সংবর্ধনা 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy