প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৮:০২ পিএম (ভিজিট : ১০৮)

X
রাজধানীর কাঁটাবন এলাকায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট কাজ করছে। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কাঁটাবনে একটি দোকানে আগুন লাগার খবর পাই আমরা। এবং ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখনো আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
বাবু/জেএম