সেন্টমার্টিনে ৭ লাখ পিস ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সেন্টমার্টিন্স উপকূলে কোস্ট গার্ডের অভিযানে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ ) দুপুরে কোস্ট

2023-03-28T11:10:56+00:00
2023-03-28T15:29:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেন্টমার্টিনে ৭ লাখ পিস ইয়াবা জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১১:১০ এএম  আপডেট: ২৮.০৩.২০২৩ ৩:২৯ পিএম  (ভিজিট : ১৫৪)
X

সেন্টমার্টিন্স উপকূলে কোস্ট গার্ডের অভিযানে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেমবার দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন্স উপকূলের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন মায়ানমার হতে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক বোটটিকে থামার সংকেত দেয়া হয়। এসময় বোটের মাঝি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি না থামিয়ে দ্রুত মায়ানমার সীমানার দিকে পালাতে থাকে। কোস্ট গার্ড সন্দেহজনক বোটটিকে ধাওয়া করতে থাকে, একপর্যায়ে বোটটি আলামত ধ্বংসের লক্ষ্যে পলিথিনে মোড়ানো বাদামী রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমার সীমানায় চলে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা সর্বমোট ১০টি বস্তা পানি থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশি চালিয়ে সর্বমোট ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।






  বিষয়:   সেন্টমার্টিন  ইয়াবা জব্দ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy