শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ড

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

শ্রীপুরে শাহরিয়াস কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় ওই

2023-03-28T15:17:22+00:00
2023-03-28T15:17:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ড
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৩:১৭ পিএম   (ভিজিট : ১৭৫)
X

শ্রীপুরে শাহরিয়াস কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হসেন রায়হান জানান, বিসমিল্লাহ গ্রুপের শাহরিয়াস কম্পোজিট কারখানায় আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। 

আগুন লাগা ভবনে মেশিন ও ওয়েষ্টেজ (তুলা) রয়েছে। আগুন মুহুর্তের মধ্য পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই ভবনে কোন শ্রমিক ছিল না। তাৎক্ষনিক আগুন লাগার কারণ তিনি জানাতে পারেন নি। 

কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান,  আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা প্রায় পৌনে এক ঘন্টা পর কারখানায় পৌছে। ততক্ষনে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান তার বিরুদ্ধে কারখানা কর্মকর্তার অভিযোগের বিষয়ে বলেন, আমাদেরকে জানানোর সাথে সাথেই আমরা ফোর্স নিয়ে বেরিয়ে পড়েছি। তবে কারখানায় হাইডেন এবং পানি সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা নাই। রাস্তা সরু হওয়ার পরও আমরা খুব দ্রুত ঘটনাস্থলে চলে আসি।

বাবু/জেএম




  বিষয়:   অগ্নিকাণ্ড 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy