প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৩:২২ পিএম (ভিজিট : ২৮৪)

X
মাদক ব্যবসায়ের নেশায় পেয়ে বসেছে মাফুজার জোয়াদ্দার ( ৫৭) নামের এক বৃদ্ধকে। তাকে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শাস্তি হয়েছে মোবাইল কোর্টেও। কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয়নি এই মাদক ব্যবসায়ীর। ছেলেরা উপার্জন করলে ও সুযোগ পেলেই তিনি করেন মাদক ব্যবসা। ক্ষতি করেন যুব সমাজের।
সোমবার (২৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জের তত্ত্বাবধানে তার নিজ বাড়ি লাহুড়িয়া থেকে এমনই এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে লাহুড়িয়া গ্রামের মৃত আনছার জোয়াদ্দারের ছেলে। এ সময় তার নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া নড়াইল সদর ও লোহাগড়া থানায় তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
বাবু/জেএম