প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৩:৫৫ পিএম (ভিজিট : ১৩৪)

X
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় লড়ি দুর্ঘটনায় চালক শাহ আলম (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত শাহ আলম কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের এতিমখানা বাজারের বাবুল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত প্রায় তিনটার দিকে বিশর পাশা ব্রিজের সাথে নিজ লড়ি এক্সিডেন্ট করে নিহত হয়েছেন তিনি।
নিহতের খবর শুনে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বাবু/জেএম