প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৪:০৩ পিএম আপডেট: ২৮.০৩.২০২৩ ৭:৩৪ পিএম (ভিজিট : ৪৮২)

X
রংপুরের মিঠাপুকুরে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর ‘জ্বালানী সাশ্রয়ী, পরিবেশ বান্ধব বন্ধু চুলা ও জলবায়ু বান্ধব বৃক্ষরোপণ’ প্রকল্প বিষয়ক আলোচনা এবং বৃক্ষরোপণকারী গ্রাহকদের মাঝে প্রণোদনার টাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) মিঠাপুকুর উপজেলা পরিষদের হলরুমে সকাল ১০টা থেকে কার্যক্রম শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এ সময়ে জলবায়ু সমস্যা এবং এ থেকে উত্তরণের বিষয়ে আলোচনা করা হয়। আনুষ্ঠানে বৃক্ষরোপণকারী ৬১ জন গ্রাহকদের মাঝে ১টি গাছ প্রতি ৪০ টাকা করে সর্বমোট ৮,২২৫টি গাছের জন্য ৩,২৯০০০ টাকা বিতরণ করা হয়।
উক্ত আলোচনা ও প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন রংপুর, বগুড়া জোনের জোনাল ম্যানেজার মো. সাগর হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের এজিএম মো. গোলাম কিবরিয়া। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ও সহকারী (ভূমি) কমিশনার জনাব রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আখতারুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার অনিক মাহফুজ,৬নং ময়েনপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোকছেদুল আলম সরকার।
উক্ত আলোচনা ও প্রণোদনা বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনা করেন বন্ধু ফাউন্ডেশনের জেলা ম্যানেজার মো. আব্দুস সবুর, আরও উপস্থিত ছিলেন মো. আব্দুস সালাম (ডিসিএম), মো. আলমগীর কবির (ডিসিএফ),মো. গোলাম মোর্তুজা(এডিসিএফ)
এসময় বক্তারা পরিবেশে জলবায়ুর প্রভাব এবং জলবায়ু সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় কিভাবে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন কাজ করছে সে বিষয়ে আলোকপাত করেন।
বাবু/জেএম