দেড় মাস পর করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনে মৃত্যু হয়েছে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি করোনায় একজনের মৃত্যু

2023-03-28T16:28:57+00:00
2023-03-28T16:28:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেড় মাস পর করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৪:২৮ পিএম   (ভিজিট : ১৩৮)
X


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনে মৃত্যু হয়েছে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এছাড়াও একই সময়ে ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪৬ জনে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৮২১ জন। একই সময়ে ১৬২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৮ শতাংশ।

-বাবু/এ.এস





  বিষয়:   করোনা  শনাক্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy