কমলগঞ্জে ডাকাত সর্দার কালা বাবুল পুলিশের হাতে গ্রেপ্তার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াছিন আলী ওরফে কালা বাবুল (৪৫) নামের এক আন্ত: বিভাগীয় ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত

2023-03-28T17:32:13+00:00
2023-03-28T17:32:13+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে ডাকাত সর্দার কালা বাবুল পুলিশের হাতে গ্রেপ্তার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৫:৩২ পিএম   (ভিজিট : ৩৩৮)
X


মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াছিন আলী ওরফে কালা বাবুল (৪৫) নামের এক আন্ত: বিভাগীয় ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াছিন আলী একই এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় আন্ত: বিভাগীয় ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কমলগঞ্জ থানায় ২টি, সিলেটের মোগলাবাজার থানায় ২টি, শ্রীমঙ্গল থানায় ২টি, শায়েস্তাগঞ্জ থানায় ২টি, নবীগঞ্জ থানায় ১টি, কুলাউড়া থানায় ১টি ও রাজনগর থানায় ১টি মামলা রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি ডাকাত সর্দার ইয়াছিন আলী ওরপে কালা বাবুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy