আরও ছয় ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন ছয় ব্যক্তি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ

2023-03-28T17:46:30+00:00
2023-03-28T17:46:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আরও ছয় ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৪৪)
X


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন ছয় ব্যক্তি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংশ্লিষ্ট বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকায় পাঁচজন ও রাজধানীর বাইরে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে সর্বমোট ২০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২ ও ঢাকার বাইরে আটজন ভর্তি আছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১৭ জন ও ঢাকার বাইরে সারা দেশে ৪১৮ জন।

দেশে সর্বমোট ছাড় প্রাপ্ত ডেঙ্গু রোগী ৮০৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড় প্রাপ্ত রোগী ৩৯৯ ও ঢাকার বাইরে ৪০৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy