প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৭:০৪ পিএম (ভিজিট : ১৭৭)

X
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, প্রেসক্লাবের সধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, উপজেলা প্রকৌশলী মো. আনিছুর রহমান, খায়রুল হুদা চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন আইন-শৃংখলা কমিটির সদস্যগণ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় সভাপতি জানান, মাহে রমজানে বাজার মনিটরিং জোরদার, বাজারে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। এছাড়াও মাদকদ্রব্যের বিক্রি বন্ধে পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহবান জানানো হয়।
বাবু/জেএম