ডিমলায় ২ মাদক কারবারি আটক

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় দুই মাদক কারবারিকে আটক করেছে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল।সোমবার (২৭

2023-03-28T19:13:15+00:00
2023-03-28T19:13:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলায় ২ মাদক কারবারি আটক
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৭:১৩ পিএম   (ভিজিট : ৩৪৪)
X

নীলফামারীর ডিমলায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় দুই মাদক কারবারিকে আটক করেছে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের গোডাউন পাড়ার মৃত আকরাম খানের ছেলে হাসান খান শান্ত (৩৩) এবং ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।

এ বিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান ও ওসি (তদন্ত) বিশ্বদেব রায় সংবাদকর্মীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল দীর্ঘসময় অভিযান চালিলে ডিমলা ইসলামিয়া কলেজের সামনে একটি অটোভ্যান তল্লাশি করে ভ্যানে থাকা প্লাস্টিকের চেয়ারের তলা কেটে অভিনব কায়দায় তৈরি বক্সের ভিতর রাখা ২৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং নম্বরবিহীন ১৫০ সিসির একটি মোটরসাইকেল ও ৩৬টি তলাকাটা প্লাস্টিকের চেয়ার জব্দ করা হয়েছে। 

আটক দুইজনসহ মোট ৫ জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

বাবু/জেএম




  বিষয়:   মাদক  কারবারি  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy