১০ বস্তা ভারতীয় ওষুধসহ আটক ১

মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাবাংলা

সরকারি টেক্স ফাঁকি দি‌য়ে অবৈধ প‌থে আসা ১০ বস্তা ভারতীয় ওষুধসহ দিনমোহন ত্রিপুরা না‌মে এক‌ চোরা কারবা‌রি‌কে আটক

2023-03-29T19:08:26+00:00
2023-03-29T19:08:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
১০ বস্তা ভারতীয় ওষুধসহ আটক ১
মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৭:০৮ পিএম   (ভিজিট : ১৭২)
X

সরকারি টেক্স ফাঁকি দি‌য়ে অবৈধ প‌থে আসা ১০ বস্তা ভারতীয় ওষুধসহ দিনমোহন ত্রিপুরা না‌মে এক‌ চোরা কারবা‌রি‌কে আটক ক‌রেছে মা‌টিরাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) বিকালের দি‌কে মা‌টিরাঙ্গা সদর ইউ‌নিয়নের ৭নং ওয়ার্ড সদাইপাড়া চৌধুরীঘাট রামগড় গামী রাস্তার পাশ থে‌কে তা‌কে আটক করা হ‌য়।

বুধবার ২৯ (মার্চ) সকালে এক প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিক করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া। জানা যায়, দিনমোহন ত্রিপুরা মা‌টিরাঙ্গা সদর ইউ‌নিয়‌ন পরিষদের একই ওয়া‌র্ডের চাঁন ‌মোহন ত্রিপুরা প্রকাশ কু‌লি ত্রিপুরার ছে‌লে। 

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া’র দিকনির্দেশনায় এসআই মো. সাদ্দাম হোসেন ও এএসআই কামরুল আরেফিন চৌধুরীর নেতৃ‌ত্বে, সঙ্গীয় ফোর্স নি‌য়ে উক্ত স্থানে বি‌শেষ অভিযান প‌রিচালনা ক‌রে ১০ বস্তা ওষুধসহ দিনমোহন ত্রিপুরাকে আটক করা হয়। 

মাটিরাঙ্গা থানার তথ্য মতে, ১০ বস্তায় ৬ লাখ ২৫ হাজার ৮ শত ৪০টি যৌন উত্তেজক, গরু মোটাতাজাকরণ সহ বিভিন্ন ভারতীয় অবৈধ ওষুধ রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩১ লাখ ২৯ হাজার ২ শত টাকা। 
 
পুলিশ জানায়,  প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে দিনমোহন ত্রিপুরা জানায় ইতিপূর্বে তারা অবৈধভাবে ওয়াছু রাবার বাগান সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মালামাল বাংলাদেশে আনয়ন করে খাগড়াছড়ি ও চট্রগ্রাম শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। 

মাদক চোরাকারবারিসহ যে কোন ধরণের অপরাধ নিয়ন্ত্রনে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ কাজ কর‌ছে মন্তব্য করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, আটককৃত ও পলাতক আসামির বিরু‌দ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   ভারতীয়  ওষুধ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy