ভেজাল ও নিম্নমানের কীটনাশক প্রয়োগে ৪ বিঘা জমির ধান নষ্ট

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

কেশবপুরের গড়ভাঙ্গা বিলে ভেজাল ও নিম্নমানের কীটনাশক প্রয়োগে ৪ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। যার ফলে ২

2023-03-29T19:21:13+00:00
2023-03-30T14:01:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেশবপুর
ভেজাল ও নিম্নমানের কীটনাশক প্রয়োগে ৪ বিঘা জমির ধান নষ্ট
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৭:২১ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৩ ২:০১ পিএম  (ভিজিট : ১৭৪)
X

কেশবপুরের গড়ভাঙ্গা বিলে ভেজাল ও  নিম্নমানের কীটনাশক প্রয়োগে ৪ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। যার ফলে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কেশবপুর উপজেলা কৃষি অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গড়ভাঙ্গা গ্রামের আবু বক্কর দফাদারের পুত্র হতদরিদ্র আনিছুর রহমান ধারদেনা করে গড়ভাঙ্গা বিলে ৪ বিঘা জমি লিজ নিয়ে ইরি ধান চাঁষ করছেন। 

চাষাবাদের পর তিনি গড়ভাঙ্গা বাজারের সিনজেন্টা কোম্পানীর ডিলার আব্দুর রশিদের নিকট হতে পরামর্শ ও সকল প্রকার কীটনাশক এবং সার ক্রয় করে জমিতে প্রয়োগ করেন। গত সপ্তাহে ৫ম ডোজের কীটনাশক ও সার প্রয়োগের পর ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবের ফলে উক্ত ৪ বিঘা জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যার ফলে দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হওয়ায় কৃষক আনিছুর রহমান দিশেহারা হয়ে পড়েছে। 

তার ধারণা সিনজেন্টা কোম্পানী ভেজাল ও নিম্নমানের কীটনাশক সরবরাহ করায় এ ক্ষতি হয়েছে। সিনজেন্টা কোম্পানীর নিকট থেকে ক্ষতি পূরণের দাবিতে হতদরিদ্র কৃষক আনিছুর রহমান গতকাল সকালে উপজেলা কৃষি অফিসার বরাবর আবেদন জানান।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy