মূল্য তালিকা না থাকায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

অবৈধভাবে দোকান প্রতিষ্ঠা ও মূল্য তালিকা না টানানোয় রাজধানীর কাপ্তান বাজার ও ঠাটারি বাজারে অভিযান চালিয়ে ৯৫ হাজার

2023-03-29T19:39:48+00:00
2023-03-29T19:39:48+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কাপ্তান বাজার
মূল্য তালিকা না থাকায় জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৫৪)
X

অবৈধভাবে দোকান প্রতিষ্ঠা ও মূল্য তালিকা না টানানোয় রাজধানীর কাপ্তান বাজার ও ঠাটারি বাজারে অভিযান চালিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৯ মার্চ) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদ উল্লাহ মিনু।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বাজারের মূল রাস্তা দখল করে অবৈধভাবে দোকান প্রতিষ্ঠা ও দাম বৃদ্ধি, মূল্য তালিকা না টানানোয় ১০ মামলায় মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯ এর ৯২ (৭) ও (৮) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় এসব জরিমানা করা হয়।

বাবু/জেএম




  বিষয়:   কাপ্তান  বাজারে  জরিমানা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy