ফরিদপুরে জামাই-শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

রুপা সুলতানা, ফরিদপুর

সারাবাংলা

ফরিদপুরে মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা

2023-03-29T19:52:25+00:00
2023-03-29T19:52:25+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মাদক মামলা
ফরিদপুরে জামাই-শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৫৩)
X

ফরিদপুরে মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা সম্পর্কে দুজন জামাই-শ্বশুর। 

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে ফরিদপুরর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশী গ্রামের বাসিন্দা আবদুল কাদের মাতুব্বর (৬৩) ও আবদুল ওহাব ব্যাপারী (৬৫)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৯ জুন রাত সাড়ে ১১টার দিকে সদরপুরের সাতরশী গ্রামে ওহাব ব্যাপারীর বাড়িতে অভিযান চালিয়ে ১১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাদের দুজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সদরপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গোলদার। একই বছরের ১৪ জুলাই এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুজ্জামান। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেওয়া হয়েছে।

বাবু/জেএম





  বিষয়:   যাবজ্জীবন  কারাদণ্ড 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy