রাঙামাটিতে পুলিশের অভিযানে চোরাই ১০৮ মোবাইল উদ্ধার

শাহ আলম, রাঙামাটি

সারাবাংলা

রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা হতে গত ৪ মাসে চুরি হওয়া ১০৮টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ।

2023-03-29T19:59:12+00:00
2023-03-29T19:59:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে পুলিশের অভিযানে চোরাই ১০৮ মোবাইল উদ্ধার
শাহ আলম, রাঙামাটি
প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৭:৫৯ পিএম   (ভিজিট : ১৫৩)
X

রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা হতে গত ৪ মাসে চুরি হওয়া ১০৮টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (২৯ মার্চ) সকালে জেলার কোতোয়ালি থানা প্রাঙ্গণে উদ্ধারকৃত মোবাইলগুলো প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ। এ সময়ে তিনি বলেন, রাঙামাটিতে সাইবার ইউনিট চালু হওয়ার কারণে আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। 

ইতিমধ্যে বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আজ আমরা ২৪টি মোবাইল যাচাই-বাচাই করে মালিকের হাতে তুলে দিয়েছি। কারও মোবাইল চুরি হয়ে গেলে আমাদের অবশ্যই জানাবেন। আশা করছি আমরা আপনাদের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হব।

এ সময় কোতোয়ালি থানার অফিসার ইনর্চাজ আরিফুল আমিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বাবু/জেএম





  বিষয়:   রাঙামাটি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy